| সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু
দেশের কৃষি খাতে অবদান রাখার জন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের কৃতিত্বকে সম্মান জানাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও চ্যানেল আই যৌথভাবে অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আসরের আয়োজন করেছে। সারা দেশে কৃষি ও খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার উদ্দেশ্যে এ বছর ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অ্যাগ্রো অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং চ্যানেল আইয়ের পরিচালক ও প্রধান বার্তা প্রধান শাইখ সিরাজ।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam