| সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ডেভেলপমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৫ মে) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হোসেন ও ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবুল হাসেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট হস্তান্তর করেন।
এ সমঝোতা চুক্তির আওতায় ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেড কর্তৃক নির্মিত ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেসের সম্মানিত ক্রেতারা সহজ শর্তে ও দ্রুততম সময়ে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ সুবিধা পাবেন। সেই সঙ্গে বিনিয়োগ মুনাফার হারে বিশেষ ছাড়ও দেয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম, করপোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান এস এম মহিউদ্দিন, পান্থপথ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী ও ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশন) সৈয়দ মোজহার-উজ-জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam