শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফারইস্ট ইসলামী লাইফের ২১তম বার্ষিক সাধারণ সভা

  |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

ফারইস্ট ইসলামী লাইফের ২১তম বার্ষিক সাধারণ সভা

ফারইস্ট ইসলামী লাইফের ২১তম বার্ষিক সাধারণ সভা

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১১টায় কোম্পানির প্রধান কার্যালয়ের রজনীগন্ধা অডিটোরিয়ামে এই সাধারণ সভা আয়োজিত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি সায়েদ আহম্মদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন, উদ্যোক্তা পরিচালক মো. সামছুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা পরিচালক মিসেস নাজনিন হোসাইন, স্বতন্ত্র পরিচালক মো. মোবারক হোসেন, স্বতন্ত্র পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম, সিএফও রুহুল আমিন খান, কোম্পানি সেক্রেটারী শেখ খালেদ জহির ও কোম্পানির শেয়ার হোল্ডারগণ।

সভায় সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারী শেয়ার হোল্ডারগণ ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com