| বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
প্রাইম ব্যাংক ও নিলয় মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি ও নিলয় মোটরস লিমিটেডের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নিলয় মোটরসের হেড অব করপোরেট সেলস তানিম কোরেশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশন ব্যাংকিং বিভাগের এসইভিপি সাজিদ রহমান এবং ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল উপস্থিত ছিলেন। এছাড়া নিলয় মোটরসের পক্ষে ছিলেন করপোরেট সেলস ম্যানেজার তানভির আদনান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিলাশ দেব। এ চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা মোটরসাইকেল ক্রয়ে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
Posted ৪:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam