শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিডল্যান্ড ব্যাংকের ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

মিডল্যান্ড ব্যাংকের ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন

মিডল্যান্ড ব্যাংকের ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন

ব্যাংক খাতে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির গত সপ্তাহের ছয় কার্যদিবসে মোট ৭০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে ব্যাংকটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে মিডল্যান্ড ব্যাংকের অবদান ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ আর ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ১২ পয়সায়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com