| শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিসের মধ্যে এমওইউ স্বাক্ষর
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোস্তফা হোসেন ও ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিসের এমডি শেখ আবুল হাসেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এএমডি ইমতিয়াজ ইউ আহমেদ, ডিএমডি এমএম সাইফুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম, করপোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং প্রধান এসএম মহিউদ্দিন ও পান্থপথ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিসের পক্ষে ছিলেন সিনিয়র জিএম (অপারেশন) সৈয়দ মোজহার-উজ-জামানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam