| শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
এনসিসি ইসলামিক ব্যাংকিং মুরাদপুর শাখার শুভ উদ্বোধন
চট্টগ্রামের মুরাদপুরে এনসিসি ব্যাংকের কার্যক্রম গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার ও পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন। ব্যাংকের এমডি এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএমডি এম খোরশেদ আলম, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মো. ছফিউল্লাহ এবং ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ প্রমুখ।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam