ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) পরপর তিন বছর স্বল্পমেয়াদি এসটি-১ ও স্থিতিশীল আউটলুকসহ সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এ স্বীকৃতি দিয়েছে।
এ প্রসঙ্গে ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, ‘এ উল্লেখযোগ্য অর্জন ইবিএলের শক্তিশালী আর্থিক অবস্থা ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন। এর মূলে রয়েছে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা ও সুপরিচালিত সম্পদ পোর্টফোলিও। দৃঢ় ক্রেডিট শৃঙ্খলা বজায় রাখতে ও শেয়ারধারীদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরিতে আমাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এ স্বীকৃতির মাধ্যমে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বাস, দৃঢ়তা ও আর্থিক এক্সিলেন্সের ভিত্তিতে একটি ভবিষ্যৎ বিনির্মাণে ইবিএল বিশ্বাস করে। এক্সিলেন্স অর্জনের এ যাত্রায় শক্তিশালী গভর্ন্যান্স সংস্কৃতি ও ধারাবাহিক পারফরম্যান্সই আমাদের মূল শক্তি।’