| বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৮তম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam