শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ আজ

  |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ আজ

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ আজ

লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক ব্যাংক ও চার বীমা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আজ। রেকর্ড ডেট শেষে আগামীকাল কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে আজ স্টক এক্সচেঞ্জে যে পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে সেগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৭ আগস্ট বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে আজ।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৭ আগস্ট বেলা সাড়ে ১১টায় এজিএম আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এজন্য প্রথমে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১২ জুন। তবে ঈদুল আজহার ছুটির কারণে রেকর্ড ডেট পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছে আজ।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৭ আগস্ট বেলা ১১টায় এজিএম আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এজন্য প্রথমে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১২ জুন। তবে ঈদুল আজহার ছুটির কারণে রেকর্ড ডেট পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছে আজ।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৬ আগস্ট বেলা ১১টায় এজিএম আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে আজ।

প্রাইম ইন্স্যুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ জুলাই বেলা ১১টায় এজিএম আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে আজ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com