শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

  |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

বীমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ২৫ জুন কোম্পানিটির পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২৫ জুন বেলা ৩টায় জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে কোম্পানিটির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে মোট ১১ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরেও বিনিয়োগকারীদের মোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে জনতা ইন্স্যুরেন্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ লভ্যাংশ দিয়েছিল জনতা ইন্স্যুরেন্স। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৬ হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৯১২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৮৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com