শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি পৌনে ২ লাখ কোটি টাকা

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি পৌনে ২ লাখ কোটি টাকা

ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি পৌনে ২ লাখ কোটি টাকা

আওয়ামী লীগের শাসনামলে ব্যাংক খাত দুর্নীতিতে জর্জরিত ছিল। দলীয় প্রভাবশালী ও তাদের ঘনিষ্ঠরা নামে-বেনামে ঋণ নিয়ে টাকা পাচার করেছে। এখন ঋণের টাকা ফেরত দিচ্ছে না তারা। ফলে লাগামহীনভাবে বাড়ছে খেলাপি ঋণ। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে আরও বেশি নিরাপত্তা সঞ্চিতি রাখতে হচ্ছে, কিন্তু আয় কমে যাওয়ায় তারা তা পারছে না। ফলে এখন ব্যাংক খাতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা।জানা গেছে, আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলোকে ঋণের ওপর দশমিক ৫০ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত সাধারণ নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়। এ ছাড়া খেলাপি ঋণের মান অনুযায়ী ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত নিরাপত্তা সঞ্চিতিও রাখতে হয়। যদি কোনো ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকে তাহলে লভ্যাংশ দিতে পারবে না। ব্যাংক খাতের মোট প্রভিশন ঘাটতির কথা কেন্দ্রীয় ব্যাংক জানালেও কোন কোন ব্যাংক এ ঘাটতিতে আছে তা জানায়নি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রভিশন ঘাটতি থাকলে ওই ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পারে না। ব্যাংক যদি প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তবে তাদের মূলধন ঘাটতিতে পড়ার শঙ্কা থাকে। এতে নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংকের ওপর। ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমানত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস শেষে ব্যাংক খাতের মোট প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৫৫ কোটি টাকা। এর আগের প্রান্তিকে, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর শেষে যার পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ১৩০ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে ৬৪ হাজার ৫২৫ কোটি টাকা। তারও আগের প্রান্তিকে সেপ্টেম্বর শেষে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৫ হাজার ৩৭৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের মার্চে প্রভিশন ঘাটতি ছিল মাত্র ২৬ হাজার ৫৮৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা এক বছরে ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।

খেলাপি ঋণ এখন শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সীমাবদ্ধ সমস্যা নয়, এটি বেসরকারি ব্যাংকগুলোর জন্যও বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে সামগ্রিকভাবে খেলাপি ঋণ দ্রুত বেড়ে চলেছে, যার প্রভাব পড়েছে বেসরকারি ব্যাংকগুলোতেও। এ খাতে খেলাপির হার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক খাতে বাড়ছে প্রভিশন ঘাটতিও।

তথ্য অনুযায়ী, মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৯৬৬ কোটি টাকা, যা ডিসেম্বর শেষে ছিল ৫৭ হাজার ৯৬৬ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঘাটতি বেড়েছে ৬ হাজার কোটি টাকা। তারও আগে, সেপ্টেম্বর শেষে এই ঘাটতি ছিল ৪০ হাজার ২০৪ কোটি টাকা।

অন্যদিকে, মার্চ পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪০ কোটি টাকা। ডিসেম্বর শেষে এই ঘাটতি ছিল ৪৮ হাজার ৮৮৩ কোটি টাকা। মাত্র তিন মাসে প্রভিশন ঘাটতি বেড়েছে ৫৮ হাজার ৫০৭ কোটি টাকা, যা প্রায় দ্বিগুণ। তারও আগে, সেপ্টেম্বর শেষে এর পরিমাণ ছিল ১৫ হাজার ৮৩১ কোটি টাকা।

তবে, বিদেশি ও বিশেষায়িত ব্যাংকগুলো প্রভিশন উদ্বৃত্ত দেখিয়েছে। চলতি বছরের মার্চ শেষে বিদেশি ব্যাংকগুলোর প্রভিশন উদ্বৃত্ত ৪৩২ কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকগুলোর উদ্বৃত্ত ২৪৮ কোটি টাকা।

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম করে বিতরণ করা বহু ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে। বিশেষ করে সেই সরকারের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেক ঋণই অনিয়মিত হয়ে গেছে। এর ফলে ব্যাংক খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ২০২৫ সালের মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ স্থিতি দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২৪.১৩ শতাংশ—অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগ ঋণ এখন খেলাপি। এসব খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হওয়ায় ব্যাংক খাতের সামগ্রিক আর্থিক ঝুঁকি দিন দিন বাড়ছে এবং স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com