পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ১২ লাখ টাকাসহ কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়েছে। ভবনের জানালার গ্রিল কেটে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।এজেন্ট শাখার ম্যানেজার রাসেল প্রামাণিক জানান, গতকাল সকালে ব্যাংকে ঢুকে তারা ভেতরে ভাংচুরের চিহ্ন দেখতে পান। ব্যাংকের ভল্ট থেকে ১২ লাখ ৪৪ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার-টেবিল এলোমেলো। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।’