| রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
ব্লকচেইনভিত্তিক ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মে মার্কেন্টাইল ব্যাংকের সফল অংশগ্রহণ
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ব্লকচেইনভিত্তিক ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্র ইস্যু প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করেছে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের প্রযুক্তিগত সহযোগিতায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই কার্যক্রমে ওয়ান ব্যাংক পিএলসি বেনেফিসিয়ারি ব্যাংক হিসেবে যুক্ত ছিল।
গত ২৫ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মো. জাহিদ হোসেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় স্পেকট্রামের এন্টারপ্রাইজ সেলস পরিচালক ফারহানুর রহমানও উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam