শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ব্যাংকের দর বেড়েছে ১৬ শতাংশ

  |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   71 বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের দর বেড়েছে ১৬ শতাংশ

স্ট্যান্ডার্ড ব্যাংকের দর বেড়েছে ১৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৬ শতাংশ বেড়েছে। এতে ব্যাংকটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ টাকা ৬০ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৫ শতাংশ লভ্যাশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৬৭ পয়সায়।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭২৬ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০৮। এর মধ্যে ৩২ দশমিক ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ৩ দশমিক ৫৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৭ দশমিক ৪৯, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com