শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিপলস ইন্স্যুরেন্সের এজিএমে ১০.৫% নগদ লভ্যাংশ অনুমোদন

  |   মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   71 বার পঠিত

পিপলস ইন্স্যুরেন্সের এজিএমে ১০.৫% নগদ লভ্যাংশ অনুমোদন

পিপলস ইন্স্যুরেন্সের এজিএমে ১০.৫% নগদ লভ্যাংশ অনুমোদন

বীমা খাতে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেনের সঞ্চালনায় সভায় ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালক ও ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারপারসন মোহাম্মদ আলী হোসেন, পরিচালক মো. ফরহাদ আহমেদ আকন্দ, সাইফুল আরেফিন খালেদ, কবির আহমেদ, ফারজানা জাহান আহমেদ, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, ড. জোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন দিলশাদ আহমেদ, স্বতন্ত্র পরিচালক ও পলিসিহোল্ডার প্রোটেকশন অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারপারসন এমএমজি সারওয়ারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(314 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com