| বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পঞ্চম এজিএম অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ, এএমডি ও সিবিও কেএম আওলাদ হোসেন এবং সংশ্লিষ্ট ডিএমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ-লোকসানের হিসাব নিয়ে আলোচনা ও সংশ্লিষ্ট বছরের জন্য লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ৬:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam