শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বীমা খাতে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মেঘনা লাইফের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের ৩১ মার্চ শেষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ৫০ কোটি ৩০ লাখ টাকা কমেছে। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ টাকায়, আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৭৬ কোটি ৬০ লাখ টাকা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা লাইফ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেয় মেঘনা লাইফ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com