শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বোনাস লভ্যাংশ ঘোষণার ব্যাখ্যা দিল রিপাবলিক ইন্স্যুরেন্স

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

বোনাস লভ্যাংশ ঘোষণার ব্যাখ্যা দিল রিপাবলিক ইন্স্যুরেন্স

বোনাস লভ্যাংশ ঘোষণার ব্যাখ্যা দিল রিপাবলিক ইন্স্যুরেন্স

বোনাস লভ্যাংশ ঘোষণার ব্যাখ্যা দিয়েছে পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। বিনিয়োগের স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখা এবং আর্থিক ভিত্তি আরো শক্তিশালী করার লক্ষ্যে বোনাস লভ্যাংশ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, মুনাফার একটি অংশ ইতোমধ্যে এফডিআর ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে এফডিআর ও সংশ্লিষ্ট সুদে ৪.৫০ কোটি টাকা রাখা হয়েছে এবং ট্রেজারি বন্ডে ৫০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়া, চট্টগ্রামের আগ্রাবাদ সি/এ এলাকার এস এফ টাওয়ারে অধিগ্রহণকৃত ফ্লোর স্পেস সংস্কারেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

কোম্পানি আরো জানায়, ঘোষিত বোনাস শেয়ার সম্পূর্ণভাবে চলতি বছরের মুনাফা থেকে দেওয়া হয়েছে। এটি কোনো মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা কোম্পানির অন্তর্ভুক্তির পূর্বে অর্জিত অবাঞ্ছিত লাভের ওপর ভিত্তি করে দেওয়া হয়নি। একইসঙ্গে পরিশোধিত মূলধন হ্রাস কিংবা এমন কিছু করা হয়নি যাতে লভ্যাংশ-পরবর্তী ধরে রাখা আয় ঋণাত্মক হয়ে যায় বা ব্যালেন্স শিটে ডেবিট হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com