শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে গাজীপুরে এএমএল ও সিএফটি কর্মশালা

  |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে গাজীপুরে এএমএল ও সিএফটি কর্মশালা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে গাজীপুরে এএমএল ও সিএফটি কর্মশালা

লিড ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে গাজীপুরে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (এএমএল ও সিএফটি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্র্যাক সিডিএমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও মো. আবদুল আউয়াল চৌধুরী এবং উপপরিচালক মেহেদী হাসান। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারী, ব্যাংকের ইভিপি ও ক্যামেলকো মো. ইয়াহিয়া এবং এসভিপি তৌহিদ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর জেলার ৪৭টি তফসিলি ব্যাংকের ১২৮ জন শাখা ব্যবস্থাপক ও ব্যামেলকো এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com