শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা আইন সংশোধনে মতামত দিতে আরো ৩ মাস সময় চেয়েছে বিআইএ

  |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   238 বার পঠিত

বীমা আইন সংশোধনে মতামত দিতে আরো ৩ মাস সময় চেয়েছে বিআইএ

বীমা আইন সংশোধনে মতামত দিতে আরো ৩ মাস সময় চেয়েছে বিআইএ

বীমা আইন, ২০১০-এর সংশোধিত খসড়ার ওপর মতামত দিতে আরো ৩ মাস সময় চেয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । এ সংক্রান্ত চিঠি গত ৭ জুলাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কাছে পাঠিয়েছে সংগঠনটি।

বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশোধিত বীমা আইনের খসড়ার ওপর মতামত দেয়ার জন্য নির্ধারিত সময় ছিল ৮ জুলাই পর্যন্ত। তবে মাত্র ১৫ কার্যদিবসের এই সময়সীমায় ৭৮ পৃষ্ঠার একটি খসড়া পর্যালোচনা করে এর ওপর মতামত প্রদান করা প্রায় অসম্ভব।

এই প্রেক্ষিতে বীমা খাতের উন্নয়ন এবং বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বীমা আইন ২০১০ এর সংশোধনী খসড়ার ওপর একটি সুচিন্তিত মতামত প্রদানের জন্য কমপক্ষে আরো ৩ মাস সময় বৃদ্ধির জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিআইএ’র চিঠিতে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com