| বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ইব্রাহিম নিট ও ওসমান গার্মেন্টসের পে-রোল চুক্তি স্বাক্ষর
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ইব্রাহিম নিট গার্মেন্টস প্রাইভেট লিমিটেড এবং ওসমান গার্মেন্টস লিমিটেডের পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিসের (এপিপিএস) বিশেষ সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান, ইব্রাহিম নিট গার্মেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং ওসমান গার্মেন্টসের পরিচালক মো. হাবিবুর রহমান। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ইব্রাহিম নিট গার্মেন্টসের এমডি কানিজ ফাতেমা রিমা এবং ওসমান গার্মেন্টসের এমডি ওসমান গনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন, এসইভিপি মোহাম্মদ মনজুরুল আলম, ইভিপি মোহাম্মদ রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইব্রাহিম নিট গার্মেন্টসের সিইও মোহাম্মদ হাসান ও ওসমান গার্মেন্টসের পরিচালক আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam