| সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত
ইউরোমানি অ্যাওয়ার্ডসে দুটি স্বীকৃতি পেল এইচএসবিসি
‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫’-এ সেরা সাসটেইনেবল ফাইন্যান্স ব্যাংক এবং বৃহৎ করপোরেটদের সেবায় সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি)। এছাড়া চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইন, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলংকা, তাইওয়ান ও যুক্তরাজ্যে ব্যাংক খাতের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে রয়েছে এইচএসবিসি।
বৃহৎ করপোরেটদের জন্য সেরা ব্যাংক পুরস্কারটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসাগুলোকে ব্যাংকিং সমাধান, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পথ তৈরি করার ক্ষেত্রে এইচএসবিসির সক্ষমতাকে তুলে ধরে। অন্যদিকে সাসটেইনেবল ফাইন্যান্সে সেরা ব্যাংক খেতাবটি এইচএসবিসির উদ্ভাবনী অর্থায়ন মডেল ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘস্থায়ী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি।
এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান এ অর্জন প্রসঙ্গে বলেন, ‘অপার সম্ভাবনার লক্ষ্যে এইচএসবিসি গ্রাহকদের ব্যবসায়িক উন্নয়নের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। ইউরোমানির এ স্বীকৃতি কেবল আন্তর্জাতিক সংযোগ ও উদ্ভাবনে আমাদের নেতৃত্বের প্রতিফলন নয় বরং গ্রাহকদের সঙ্গে আমাদের আস্থা ও অংশীদারত্বের প্রমাণ।’
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam