শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চলতি বছরের প্রথম তিন মাসে ২৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

  |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   214 বার পঠিত

চলতি বছরের প্রথম তিন মাসে ২৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চলতি বছরের প্রথম তিন মাসে ২৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চলতি বছরের প্রথম তিন মাসে দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলো ২৯৫ কোটি ২৯ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। যা উত্থাপিত মোট বীমা দাবির ৯ শতাংশ। বিগত ২০২৪ সালে দাবি নিষ্পত্তির হার ছিল ৩২ শতাংশ বা এক হাজার ২৩৭ কোটি ৪০ লাখ টাকা।

আইডিআরএ’তে পাঠানো দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির অনিরীক্ষিত তথ্যানুযায়ী, চলতি ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ ছিল ৩ হাজার ৪৪৫ কোটি ৯০ লাখ টাকা। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ২৯৫ কোটি ২৯ লাখ টাকা। অনিষ্পন্ন রয়েছে ৩ হাজার ১৫০ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবি।

আইডিআরএ’র অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, নন-লাইফ বীমা খাতের ৪৬ টি কোম্পানির মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করেছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নিষ্পত্তির পরিমাণ ৬ কোটি ১৮ লাখ টাকা। নিষ্পত্তির হার ৮৫.৮১ শতাংশ।
অগ্রণী ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৭২ লাখ টাকা, নিষ্পত্তির হার ৩০.০৬ শতাংশ। এশিয়া ইন্স্যুরেন্স ১৩ কোটি ৭৯ লাখ টাকা বা ৪৯.৩৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এক কোটি ৭ লাখ টাকা বা ৪.২৯ শতাংশ, বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্স ৪৭ লাখ বা ৪.০১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৯ কোটি ৮৬ লাখ টাকা বা ৫৫.২৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১০ কোটি ৬ লাখ বা ২১.১৯ শতাংশ, বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন ৭৪ কোটি ৩৫ লাখ বা ৩.৭৯ শতাংশ।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স ২ কেটি ৮৯ লাখ বা ২৫.১০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এক কোটি ৫৩ লাখ বা ৪১.৪৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এক কোটি ৮০ লাখ বা ২৭.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৪২ লাখ বা ৩৩. ৫০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৪৩ লাখ বা ৩.৪৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স ৯ লাখ টাকা বা ১.৫৯ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স দুই কোটি ১১ লাখ টাকা বা ৩.১৬ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২ কোটি ৬০ লাখ বা ৬৭.১৭ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এক কোটি ১৫ লাখ টাকা বা ১১.৩২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৭ লাখ বা ৩৯.৩৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স এক কোটি ৩৪ লাখ টাকা বা ১২.২০ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ২৮ কোটি ২৭ লাখ বা ৯.৪৭ শতাংশ, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২ কোটি ৩০ লাখ টাকা বা ৩৩.২১ শতাংশ, ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ ২ কোটি ৮১ লাখ বা ১১.০০ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্স ৫ কোটি ৫৫ লাখ বা ৩৪.৫৫ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্স এক কোটি ৫৯ লাখ বা ৬৬ .২৮ শতাংশ, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স ৫ কোটি ৬৭ লাখ টাকা বা ৯.৮৯ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ২ কোটি ৭৪ লাখ বা ৬০.০৪ শতাংশ, নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স ৬৮ লাখ বা ১.০৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এক কোটি ৩৩ লাখ বা ৮.৮২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স এক কোটি ৫২ লাখ বা ১.৮২ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি ৪ কোটি ৬৯ লাখ বা ৮.৪৬ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ২৫ কোটি ৭৩ লাখ বা ৪৬. ৪৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ২০ কোটি ৭৯ লাখ বা ১১.৭৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৫ কোটি ৬৪ লাখ টকা বা ৬৮.১০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স ১০ কোটি ৯ লাখ বা ২৫.৪১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৪৬ লাখ বা ০৭.০৭ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৪ কোটি ৬২ লাখ বা ১২.৪৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ২ কোটি ৫ লাখ বা ১২.৬৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ বা ৫৫.৬১ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ৭ লাখ টাকা বা ০.১৬ শতাংশ, শিকদার ইন্স্যুরেন্স ৩ লাখ বা ০.১২ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স এক কোটি ৯৭ লাখ বা ৪০.০৪ শতাংশ, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স এক কোটি ৩৮ লাখ বা ৭.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ২৪ লাখ বা ১.৪৪ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স ২ কোটি ৬১ লাখ বা ৬১.০৫ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ১০ কোটি ২২ লাখ বা ৮১.১৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ৭৮ লাখ বা ২১.০৪ শতাংশ বীমা দাবি নিষ্পত্তি করেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com