শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর বীমা তহবিলের ঘাটতি বেড়েছে

  |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর বীমা তহবিলের ঘাটতি বেড়েছে

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর বীমা তহবিলের ঘাটতি বেড়েছে

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিলের ঘাটতির পরিমাণ চলতি বছরের ৩১ মার্চ শেষে ৩০১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ২৬১ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিলের ঘাটতি বেড়েছে ৩৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ৯ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা বেশি হয়েছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ আগস্ট।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পদ্মা লাইফের পর্ষদ। তাছাড়া ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ছয় হিসাব বছরে কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সর্বশেষ ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পদ্মা লাইফ।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ৫৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৭৮ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৯ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ২০ ও ২৭ টাকা ৪০ পয়সা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com