| বুধবার, ২৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 196 বার পঠিত
অগ্রণী ব্যাংকে মানি লন্ডারিংবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল ও সিএফটি) বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আয়োজনে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহমেদ, মো. রিজওয়ানুল হুদা ও মো. সাঈদ কুতুব। আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. আমজাদ হোসেন খান এবং বিএফআইইউর পরিচালক মো. মোস্তাকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এএমএল ও সিএফটি সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam