শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তাকাফুল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৫.৭১ শতাংশ

  |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

তাকাফুল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৫.৭১ শতাংশ

তাকাফুল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৫.৭১ শতাংশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫.৭১ শতাংশ।

বুধবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৩২ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ৬.২৫ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৭০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.০৪ টাকা বা ৫.৭১ শতাংশ।

২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৬৫ টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com