| শনিবার, ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
চার কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৩ পয়সায়।
এশিয়া ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এশিয়া ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৭ পয়সায়।
নিটল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৭২ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৩ পয়সায়।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা।
মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর ৪১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৩১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam