| মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 183 বার পঠিত
এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা নতুন ঠিকানায় স্থানান্তর
এনআরবি ব্যাংক পিএলসির প্রিন্সিপাল শাখা নতুন ঠিকানায় (বিটিআই ল্যান্ডমার্ক ১৬, গুলশান এভিনিউ, ঢাকা) স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান একেএম মিজানুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এসকে মতিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি ও সিইও তারেক রিয়াজ খান এবং ব্যাংকের সাবেক উপদেষ্টা ইকবাল ইউ আহমেদসহ ডিএমডি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam