শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দ্বিতীয় প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের নিট মুনাফা বেড়েছে

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

দ্বিতীয় প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের নিট মুনাফা বেড়েছে

দ্বিতীয় প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের নিট মুনাফা বেড়েছে

চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ২০ কোটি ৪২ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ৫৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছ প্রায় ১০ শতাংশ। ব্যাংকটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) স্ট্যান্ডার্ড ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ কোটি ৬৫ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৬ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার সর্বশেষ ৭ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৪ টাকা ৬০ থেকে ৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com