শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ৮৬৪ কর্মকর্তার নিয়মিতকরণ সম্পন্ন

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ৮৬৪ কর্মকর্তার নিয়মিতকরণ সম্পন্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ৮৬৪ কর্মকর্তার নিয়মিতকরণ সম্পন্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি একটি মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে, যা অভ্যন্তরীণ ও বহিঃস্থ অডিট রিপোর্ট এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী পরিচালিত হয়। ২০২১ সাল থেকে নিয়োগ-সংক্রান্ত বেশকিছু অনিয়মের বিষয়ে ব্যাংক সুশাসনের অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ যাচাই ও মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। এতে মোট ১ হাজার ৪১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রক্রিয়াটি পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। মূল্যায়নের ভিত্তিতে ৮৬৪ জন কর্মকর্তা নির্ধারিত মান অর্জন করে উত্তীর্ণ হন এবং নিয়মিতকরণের মাধ্যমে তাদের চাকরি এখন পূর্ণ নিরাপত্তায় রয়েছে। তারা এরই মধ্যে ব্যাংকের কার্যক্রম পরিচালনায় যুক্ত হয়েছেন।

অন্যদিকে, এ মূল্যায়নে অংশ নেয়া ৫৪৭ জন কর্মকর্তা নির্ধারিত মান অর্জন করতে পারেননি। তাদেরকে প্রযোজ্য আইন, ব্যাংকের চাকরি বিধি এবং বাংলাদেশ শ্রম আইনের আলোকে সম্মানজনক ও মানবিক প্রক্রিয়ায় অব্যাহতি দেয়া হয়। যেসব কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাদের পূর্ববর্তী চাকরিকালীন অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে ছাড়পত্র, অভিজ্ঞতা সনদ ও প্রাসঙ্গিক কাগজপত্র দেয়া হচ্ছে। পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী সব আর্থিক প্রাপ্যতা ও সুবিধা নিশ্চিত করা হয়েছে।

কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, একটি সম্পূর্ণ আইনসম্মত ও স্বচ্ছ মানবসম্পদ মূল্যায়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে কয়েকজন সাবেক কর্মকর্তা ও বহিরাগত স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদকে সহনশীলভাবে দেখা হলেও আন্দোলনের নামে ইচ্ছাকৃতভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারছেন না ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যাংকের নয়, বরং দেশের ব্যাংক খাত ও জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com