| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 191 বার পঠিত
শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানি ও আইসিবির মধ্যে সভা
পুঁজিবাজারের তালিকাভুক্তির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রতি একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব রশিদুল হাসান ও মো. নূরুজ্জামান, যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান এবং উপসচিব নূরুন নাহার অংশ নেন। এছাড়া আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজেদা খাতুনসহ সভায় বিসিআইসির চেয়ারম্যান ও বিএসআরবির মহাপরিচালক উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam