| বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পদে মারুফ সাত্তার আলী পুনর্নির্বাচিত
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন মারুফ সাত্তার আলী। ডিজিটাল প্লাটফর্মে রোববার কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পরিষদের ১৪১তম সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়। পর্ষদ চেয়ারম্যান মো. মফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষক ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান ও কিশোয়ার আমিন, অডিটর একেএম আমিনুল হক, সিইও মো. জাহেদুল ইসলাম এবং কোম্পানি সচিব মোহাম্মদ মোতাহের হোসেন।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam