শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

  |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংকের এসআইসিআইপি প্রকল্পের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বার্ড মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সনদ বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি এসএম আবু জাফর, কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com