| মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করল সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে। শরিয়াহ নীতিমালা মেনে তৈরি বিশেষ এ কার্ড গ্রাহককে সুদবিহীন আর্থিক সমাধান ও বিশেষ সুবিধা দেবে। এ উপলক্ষে সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রাশেদুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam