| বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
এবি ব্যাংক ও ফিল্পস লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর
এবি ব্যাংক পিএলসি ও ফিল্পস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এবি ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং ফিল্পস লিমিটেডের সিইও বিশ্বাস ধাকাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এএমডি রিয়াজুল ইসলাম, জেডএম বাবর খান ও মহাদেব সরকার উপস্থিত ছিলেন। এছাড়া ফিল্পস লিমিটেডের পক্ষে ছিলেন চিফ পার্টনারশিপ অফিসার ঋষিকেশ নেপাল, চিফ স্টাফ অফিসার অভিষেক ছেত্রী ও কান্ট্রি ম্যানেজার-বাংলাদেশ তুষার হাসান।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam