শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউসিবির উদ্যোগে ডিএমসির শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি

  |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

ইউসিবির উদ্যোগে ডিএমসির শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি

ইউসিবির উদ্যোগে ডিএমসির শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর যৌথ উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ ও নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল হানিফ (তাবলু)। ইউসিবির পক্ষে ছিলেন চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সন্ধানী, ডিএমসি ইউনিটের সভাপতি ইশতিয়াক মোহাম্মদ তাসকিন ও সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমেদ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com