শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসির যৌথ উদ্যোগে সেমিনার

  |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসির যৌথ উদ্যোগে সেমিনার

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসির যৌথ উদ্যোগে সেমিনার

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও চর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের (সিডিআরসি) যৌথ উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ), বগুড়ার ডিজি ও অতিরিক্ত সচিব ড. একেএম ওয়ালী উল্লাহ। চেয়ারপারসন হিসেবে ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। সেমিনারে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় চর ও হাওর এলাকায় ১০টি বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন করেছে আরডিএ। এগুলো কীভাবে কাজ করে, এ বিষয়ে আলোকপাত ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তা প্রদর্শিত হয়। সেমিনারে ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসিম কুমার সাহা; এসইভিপি শাহ্ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং হেড অব এগ্রিকালচার ক্রেডিট মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আরডিএর পরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, সহকারী পরিচালক সিয়াম সালাউদ্দিন ও প্রকল্প প্রকৌশলী মো. মুরাদ হোসেন শাহীন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com