| বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং-বিষয়ক কর্মশালা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে গতকাল এ কর্মশালার উদ্বোধন করেন এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আসাদুজ্জামান ভূঁইয়া। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের এসভিপি তৌহিদ সিদ্দিকীসহ বিভিন্ন শাখার ৫৫ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam