| বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
নারায়ণগঞ্জে সাউথইস্ট ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংকান্ত কর্মশালা
লিড ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসির আয়োজনে সম্প্রতি ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার ৫৩টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক মো. মোস্তাকুর রহমান। সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রাশেদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যামেলকো খোরশেদ আলম চৌধুরী। কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. রেজওয়ানুর রহমান, যুগ্ম পরিচালক মো. হাফিজুর রহমান খান ও আ ন ম কলিম উদ্দিন হাসান তুষার।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam