| বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং একেএম মোস্তাক আহমেদ খাঁন সিএফও সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও, শেয়ারহোল্ডারদের মধ্যে মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ এবং হাসিব আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালকমণ্ডলির প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam