| শনিবার, ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের আট মাসে ১০ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি
চলতি বছরের প্রথম আট মাসে ব্র্যাক ব্যাংক পিএলসির ব্রাঞ্চ নেটওয়ার্ক ১০ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। এ ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহ ব্যাংকটির টেকসইতার প্রতিফলন। এ সাফল্য উদযাপনের লক্ষ্যে বুধবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্রাঞ্চ নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam