| শনিবার, ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১২তম এজিএম অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (আরবিএসএল) ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আরবিএসএলের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের এমডি ও আরবিএসএলের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের ডিএমডি ও আরবিএসএলের পরিচালক পারসুমা আলম ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আরবিএসএলের পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস, পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও আরবিএসএলের সিইও শিকদার ফারুক এ আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এজিএম পরিচালনা করেন আরবিএসএলের কোম্পানি সচিব আরিফুল ইসলাম।
Posted ৪:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam