| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
ফায়ার অ্যান্ড লাইটনিং সার্ভিস বান্ডেল চালু করল বাংলালিংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স
এসএমই উদ্যোক্তাদের জন্য ফায়ার অ্যান্ড লাইটনিং সার্ভিস বান্ডেল চালু করেছে বাংলালিংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এতে একসঙ্গে থাকছে ভয়েস ও ডাটা সুবিধা এবং আগুন ও বজ্রপাতজনিত ক্ষতির জন্য বীমা সুরক্ষা। সম্প্রতি ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য দেন বাংলালিংকের বিটুবি মার্কেটিং ও নিউ বিজনেস ডিরেক্টর মুহাম্মদ আবদুল হাই এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এএমডি সৈয়দ মঈনউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বাংলালিংকের সিইও ইওহান বুসে ও ডেপুটি সিইও জহরত আদিব চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam