| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস মিটিং করেছে যমুনা ব্যাংক
যমুনা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক নূর মোহাম্মদ। ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং ও অগ্রগতিমূলক কৌশল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Posted ৫:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam