শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও মিলভিক বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও মিলভিক বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও মিলভিক বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনালী লাইফের ভারপ্রাপ্ত সিইও রফিকুল ইসলাম ও মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিল এবং মিলভিকের কান্ট্রি লিড (ফাইন্যান্স) রিয়াজ মোস্তফা ও ইসরাত মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে সোনালী লাইফের পরিকল্পনাগুলো ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে মিলভিক বাংলাদেশ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com