| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালট্যান্টস পিএলসি সিটি ব্যাংকের নতুন সাবসিডিয়ারি সিটি ক্রেডিট ব্যুরো পিএলসিতে ইকুইটি অংশীদার হিসেবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পর্ষদ।
তথ্যানুসারে সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ বিনিয়োগ করবে আইটি কনসালট্যান্টস। বিনিয়োগ-সংক্রান্ত সব কার্যক্রম তত্ত্বাবধানের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী সাইফুদ্দীন মুনির মনোনীত ও অনুমোদিত হয়েছেন।
আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আইটি কনসালট্যান্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়ছে ৩ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আইটি কনসালট্যান্টসের ইপিএস হয়েছে ২ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৭৫ পয়সায়।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam