| বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 61 বার পঠিত
ওয়ান ব্যাংক পিএলসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসারদের (অষ্টম ব্যাচ) মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু জাফর মো. সালেহ। এসভিপি ও হেড অব ট্রেনিং মোহাম্মদ মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসভিপি ও সিনিয়র ম্যানেজার মো. সাব্বির শওকত হায়াত এবং ভিপি (মানবসম্পদ বিভাগ) কাওসার সাত্তার। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫২ জন স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসারের মধ্যে সনদ বিতরণ করা হয়।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam