| বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত
চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বীমা খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব অজিত চন্দ্র আইচ। যমুনা লাইফের পরিচালনা পর্ষদের ৬১ তম সভায় তার এ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি তার এই নিয়োগ কার্যকর হচ্ছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
যমুনা লাইফের পরিচালনা পর্ষদ কোম্পানির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা ও গ্রাহক-শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে অজিত চন্দ্র আইচ বলেন, “যমুনা লাইফের বৃহৎ কর্মীবাহিনী ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা কোম্পানিকে আরও শক্তিশালী অবস্থানে নিতে চাই।” বর্তমান পরিস্থিতি থেকে কোম্পানির উত্তরণ ও কোম্পানি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের এক বিশাল কর্মী বাহিনী রয়েছে, যথাযথ নেতৃত্বের মাধ্যমে তাদেরকে কাজে লাগিয়ে এবং বীমা আইন ও আইডিআরএ’র নির্দেশনা মেনে কোম্পানির সার্বিক কর্মকাণ্ড এগিয়ে নেব।
এছাড়াও সারাদেশে নতুন সংগঠন সৃষ্টির মাধ্যমে ব্যবসা বৃদ্ধি এবং সংগঠন সম্প্রসারণ ও সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে যমুনা লাইফে শতভাগ ইআরপি বা ডিজিটাল সেবা চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam