শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৩৩ কোম্পানির লাইফ ফান্ড ৩৪ হাজার ৬৫০ কোটি টাকা

  |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

৩৩ কোম্পানির লাইফ ফান্ড ৩৪ হাজার ৬৫০ কোটি টাকা

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩৩ টি কোম্পানির লাইফ ফান্ড বা জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৫০ কোটি ৫৮ লাখ টাকা।

খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩৩ টির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালে দেশের জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির লাইফ ফান্ড ছিল ৩৫ হাজার ৯৫৭ কোটি ৭৩ লক্ষ টাকা।

২০২৩ সালে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট লাইফ ফান্ড ছিল ৩৫ হাজার ৫৪২ কোটি টাকা (অনিরীক্ষিত), ২০২২ সালে যা ছিল ৩৪ হাজার ৬৩৯ কোটি টাকা।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৫ সালে আকিজ তাকফুল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪০ কোটি ১৩ লাখ টাকা, আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩০৫ কোটি টাকা ৩৯ লাখ টাকা, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫২ কোটি ১৪ লাখ টাকা, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪২ লাখ টাকা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের দাঁড়িয়েছে ৩৪ কোটি ১৫ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৫ কোটি ৫৮ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪০৯২ কোটি ৯৬ লাখ টাকা, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৮৪৮ কোটি ৫৯ লাখ টাকা।

এলআইসি বাংলাদেশের ৪৫ কোটি ৩৫ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫৬৯ কোটি ৯৮ লাখ টাকা, মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ টাকা, মেটলাইফ বাংলাদেশের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৬২৬৭ কোটি টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৫ কোটি টাকা, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১২ কোটি ৯১ লাখ টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৪৯১ কোটি , প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৮১ কোটি ২৮ লাখ টাকা, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৪৪ কোটি ২৫ লাখ টাকা, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৯ কোটি ৩৪ লাখ টাকা, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫৩ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫০৫ কোটি ১৩ লাখ টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭০৯ কোটি ৯৫ লাখ টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৮৯২ কোটি ৯৬ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪৮ কোটি ৮১ লাখ টাকা, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩৪ কোটি টাকা। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৮৭ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com